গোয়াইনঘাটে করোনা আক্রান্তদের পাশে আব্দুল হাকিম চৌধুরী

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

গোয়াইনঘাটে করোনা আক্রান্তদের পাশে আব্দুল হাকিম চৌধুরী

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে মহামারি করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী। তিনি শুক্রবার (১২জুন) কোভিড-১৯ আক্রান্তদের বাড়ি বাড়ি মৌসুমী ফল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাঠান।

আর এগুলো পৌছেদেন পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামাল উদ্দিন মেম্বার, ডাঃ নুর মোহাম্মদ, তোয়াকুল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য খায়রুল আমিন, এনামুল হক মেম্বার, যুবদল নেতা আমির উদ্দিন, কামাল আহমেদ, ছয়ফুল আহমেদ ও ছাত্রদল নেতা লোকমান।

করোনায় আক্রান্তরা হলেন, গোয়াইনঘাট উপজেলায় তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের আপতাব উদ্দিন, লেংগুড়া ইউনিয়নের জাতুগ্রামের ইলিয়াস হোসেন পূর্ব জাফলং ইউনিয়নের ভিত্রিখেল পশ্চিম পাড়াট জাবেদ আহমেদ এবং সেজুতি বেগম।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..