সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দিলোয়ার হোসেন রিপনের পিতার মৃত্যুতে গভীর শোক, দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেছেন আব্দুল হাকিম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অপর দিকে দেলোয়ার হোসেন রিপনের পিতা ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম শাহপরান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ লুৎফুর রহমান, সিলেট জেলা বিএনপি নেতা মো. জসিম উদ্দিন প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd