সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের জালালাবাদ থানা এলাকার চেঙ্গেরখাল নদী থেকে চাঁদা আদায়কালে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে বিভিন্ন নৌকা ও বলগেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রউফ (৪৫) সিলেট সদর উপজেলার ধুমখাল, মনাইকান্দি গ্রামের প্রয়াত মদরিছ আলীর ছেলে, সবজির আহমদ (২৭) একই গ্রামের মকদ্দিছ আলীর ছেলে, রুবেল আহমদ (২৫) নোয়াগাও মোগলগাও গ্রামের জমির আলীর ছেলে ও ইমরান আহমদ ধুমখাল, মনাইকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
এ সময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার টাকা, চাঁদাবাজির কাজে ব্যবহৃত রামদা, লাঠি, লোহার রড ও একটি নৌকা জব্দ করা হয়।
এ ঘটনায় মো. ইলিয়াছ আলী (৪৮) বাদী হয়ে আটক ৪ জন ও পলাতক ৯ জনসহ মোট ১৩ জনকে এজাহারভুক্ত আসামি ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
আসামিদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd