দক্ষিণ সুরমায় আরেকটি লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

দক্ষিণ সুরমায় আরেকটি লাশ উদ্ধার

ক্রাইম সিলেট ডেস্ক :: দক্ষিণ সুরমায় আজও একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ সুরমার গোটাটিকর ষাটঘর এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার সময় ষাটঘর এলাকায় অজ্ঞাত একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবসী মোগলাবাজার থানায় খবর দিলে এস আই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কোন পরিচয় না পেয়ে ময়না তদন্ত শেষে লাশটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

এ ব্যাপারে মোগলাবাজার থানার এসআই আব্দুর রহিম জানান, ষাটঘর এলাকায় আনুমানিক ৫০ বছর বয়সি একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে আমি ঘটনাস্থলে পৌঁছি এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। বর্তমানে লাশটি হাসপাতালের হিমাগারে রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..