সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বগুড়ার সারিয়াকান্দির জোড়গাছা ইউনিয়নের গণসারপাড়া গ্রামে পথচারীর পথরোধ করে দেহ তল্লাশির নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই কর্মকর্তাসহ চার পুলিশকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।
এ অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা মঙ্গলবার (৯ জুন) তাদের পুলিশ লাইন্সে প্রত্যাহার করেছেন। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন।
অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন- সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিরুল ইসলাম, কনস্টেবল খোকন চন্দ্র ও কনস্টেবল জাহিদুল ইসলাম।
অভিযোগে জানা গেছে, গণসারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মো. চৈতা (২৫) গত ৮জুন সোমবার বিকাল ৩টার দিকে হেঁটে প্রয়োজনীয় কাজে যাচ্ছিলেন। এ সময় ওই চার পুলিশ সদস্য তার পথরোধ করেন। এরপর দেহ তল্লাশির নামে তার পকেট থেকে ছয় হাজার টাকা বের করে নেন।
বিষয়টি প্রকাশ না করতে তাকে ভয় দেখানো হয়েছিল। এরপরও চৈতা সাহস করে সারিয়াকান্দি থানার ওসির কাছে অভিযোগ করেন।
ওসি আল আমিন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। সত্যতা পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd