সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার পেরিয়েছে। বুধবার এ জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ৯১ জন। মঙ্গলবার ও বুধবার দুইদিনের নমুনা পরীক্ষায় এই ৯১ জনের করোনা শনাক্ত হয। তবে দুইদিনের পরীক্ষার ফলাফলই বুধবার পাওয়া যায়।
নুতন শনাক্তদের মধ্যে চিকিৎসক ও সহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা রয়েছেন। সব মিলিয়ে সিলেট জেলায় এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ১০৭৫ জনের।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার (১০ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৫ জনের রিপোর্ট পজিটিভি আসে। শনাক্ত হওয়া ৫৫ জনের মধ্যে ৫৩ জন সিলেট জেলার এবং একজন করে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার।
তিনি বলেন, এরআগে মঙ্গলবার দ্বিতীয় দাপে ওসমানী ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিলো। বুধবার সকালে যার ফলাফল জানা যায়। এতে ৩৬ জনের রিপোট পজেটিভ আসে। পজেটিভ আসাদের মধ্যে ৩২ জন সিলেট জেলার।
এর আগে ওসমানীর ল্যাবে মঙ্গলবারের প্রথমদাফের পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছিলো। যা মঙ্গলবার রাতেই গণমাধ্যমে জানানো হয়।
জানা যায়, এই ল্যাবে বুধবারের শনাক্ত হওয়া ৫৫ জনের দের মধ্যে সিলেট নগরী ও সদর উপজেলায় ৫১ জন রোগী রয়েছেন। এছাড়া কানাইঘাট একজন এবং বিয়ানীবাজার উপজেলার একজন। আর সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জের শাল্লার একজন এবং হবিগঞ্জের সদর উপজেলার একজন বুধবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনভাইরাস শনাক্ত হয়েছে ১৮২৪ জনের। সিলেট ছাড়া বিভাগের অন্য তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ৩৫০, হবিগঞ্জে ২০৮ ও মৌলভীবাজার জেলায় ১৫২ জন রোগী রয়েছেন।
সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯, হবিগঞ্জে ২, সুনামগঞ্জ ৩ এবং মৌলভীবাজারে চারজন জন রয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd