দক্ষিণ সুরমার ওলি মেম্বারের দাফন সম্পন্ন

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

দক্ষিণ সুরমার ওলি মেম্বারের দাফন সম্পন্ন

ক্রাইম সিলেট ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার গোলাম সোবহানী ওলি মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আছর লাউয়াই-পিরিজপুর ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে সিলেট ও দক্ষিণ সুরমা উপজেলার রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নানা শ্রেণী পেশার কয়েক শত ব্যাক্তি সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

মৃত ওলি মিয়া ট্রাক মালিক গ্রুপ সিলেটের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী গোলাম হাদী ছয়ফুলের পিতা। মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। স্ট্রোক করে আইসিইউ-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনা ভাইরাস সংক্রমিত হন।

গত ২২ মে গোলাম সোবহানী স্ট্রোক করলে তাকে প্রথমে সিলেটের এক প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তির পর তার দু’দফা করোনা টেস্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। পরে আবার পরীক্ষা করা হলে রিপোর্ট আসে পজেটিভ। ধারণা করা হচ্ছে, আইসিইউয়ে থাকা অবস্থার অন্য রোগীদের মাধ্যমে তিনি করোনা সংক্রমিত হয়েছেন। পরে তাকে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, গোলাম সোবহাবী ওলি মিয়া লাউয়াই পঞ্চায়েত কমিটির সভাপতি, উমর কবুল জামে মসজিদের বর্তমান মুতাওয়াল্লী, লাউয়াই জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লী, লাউয়াই আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..