সিলেটের দুই ল্যাবে আরও ৮৫ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

সিলেটের দুই ল্যাবে আরও ৮৫ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :: সিলেটের ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬০ জনের ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেটের এই দুই ল্যাবে আরও ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (৮ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৬০ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার ওসমানীর ল্যাবে ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬০টি পজেটিভ আসে।

তিনি জানান, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট সদর, সিটি করপোরেশন এলাকা, জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা আছেন।

নতুন ৬০ জনসহ সিলেট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৪২ জনের। আর সিলেট বিভাগে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৬৩১ জনের।

সোমবারই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়। যারা সকলেই সুনামগঞ্জের বাসিন্দা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..