গ্রেপ্তার সম্পর্কিত তথ্য সঠিক নয় : পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এমপি

প্রকাশিত: ৫:২২ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০

গ্রেপ্তার সম্পর্কিত তথ্য সঠিক নয় : পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এমপি

ক্রাইম ডেস্ক :: এম রহমান,আজকের সূর্যোদয় অনলাইন।। লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেপ্তার সম্পর্কিত যে তথ্য গণমাধ্যমে এসেছে তা সঠিক নয় বলে দাবি করেছেন স্ত্রী সেলিনা ইসলাম এমপি। রোববার (০৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলর স্ত্রী সংসদ সদস্য (৩৪৯ সংরক্ষিত আসন) সেলিনা ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, পাপুল কুয়েতে কোনো মামলার আসামি নন। কুয়েত সরকার তাদের নিয়ম অনুযায়ী তার (পাপুল) ব্যবসায়িক বিষয়ে আলোচনার জন্য সেখানকার সরকারি দপ্তর বা সিআইডিতে ডেকে নিয়েছে।

বিষয়টি নিয়ে দূতাবাসের পরিষ্কার কোনো তথ্য ছাড়া কাউকে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানান তিনি।
এদিকে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম জানিয়েছেন, ‘কাজী শহীদ ইসলাম পাপুলকে তার সম্পর্কে পত্র পত্রিকায় প্রকাশিত নেতিবাচক সংবাদ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ডেকে নিয়েছেন বলে আমরা শুনেছি। তাকে আটক দেখানো হয়েছে কি না বা যে অভিযোগের কথা বলা হচ্ছিলো এ বিষয়ে মামলা রয়েছে কি না সে সব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে দূতাবাস কিছু জানেনা । এখনো দূতাবাসকে কিছু জানানো হয়নি।
দূতাবাস থেকে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..