সিলেটের ছড়ারপাড়ে বাসা দখল : জড়িত কাউন্সিলর মুনিমসহ একটি চক্র

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট নগরীতে স্থানীয় কাউন্সিলরসহ একটি চক্রকে ভুমিখেকো দাবি করে বাসার জায়গা দখল করার অভিযোগ উঠেছে। বাসা দখল করতে বাঁধা দেওয়ায় এই চক্রের হামলারও শিকার হয়েছেন এক নারী। ৭ জুন রোববার ওই নারীর পক্ষে সিলেটের এসএমপি পুলিশ কমিশনার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে নগরীর ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও তার ভাইয়ের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় জমি দখল ও হামলা লুটপাটের অভিযোগ করেছেন ওই নারী।

অভিযোগ দাখিলকারী নারীর নাম রুনু বেগম । তিনি নগরীর ছড়ারপার এলাকার সুগন্ধা-১৩ নং বাসার বান্ধিা সাবু মিয়া স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে নগরীর ১৪ নং ওয়ার্ডের ছড়ারপার এলাকার মসজিদ গলি বাগিছা কলোনিতে ওই নারীর বাসা ও রাহী স্টোর নামক দোকানে হামলা চালায় বাসা দখলদার বাহিনী। এর আগে ওই বাহিনী ওই রুনু বেগমের স্বামীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় কাউন্সিলর মুনিম ও তার ভাইয়ের নেতৃত্বে বহুল আলোচিত কালামের একদল সন্ত্রাসী বাসায় প্রবেশ করে এবং কোন কিছু না বলেই হামলা ও ভাঙচুর করে জমির উপর একটি সাইনবোর্ড বসায়। সেই সাইনবোর্ডে লেখা রয়েছে জমির মালিক সিরাজুল ইসলাম শামীম, বিক্রেতা মরহুম উইং কামান্ডার আফতাব উদ্দিন আহমদ ও তার উত্তরাধিকারীগণ।

সাইনবোর্ডটি বসানোর কারণ জানতে চাইলে রুনু বেগমের পরিবারের লোকজনের উপর হামালা চালায় চালায় দখলদাররা। পরে কোতোয়ালী থানা পুলিশের সদস্যা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করেন।

অভিযোগ উঠেছে এর আগেও ওই সন্ত্রাসীরা বাসাটি দখল করার জন্য আক্রমন করেন। পরে সাবু মিয়ার পরিবারের লোকজন বাধা দিলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর তাদের উপর একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৭, তারিখ-১৫.০৫ ২০২০ ইং।

অভিযুক্তরা হলেন, সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন ছড়ারপার এলাকার সুগন্ধা-৬০ নং বাসার বাসিন্ধা মৃত ইলিয়াছ মিয়ার ছেলে নজরুল ইসলাম মুনিম (৪৫), ও তার ভাই সিরাজুল ইসলাম শামীম, একই এলাকার দুন্ধা মিয়ার ছেলে কালাম আহমদ (৪০), গণি মিয়ার ছেলে আবুল আহমদ (৪০), অগতি মিয়ার ছেলে জনি আহমদ (৩০), মুতলিব মিয়ার ছেলে দিদারুল ইসলাম (৩৮), নুনু মিয়ার ছেলে মিলাদ আহমদ, মতি মিয়ার ছেলে ফাইজুল মিয়া (৪০), ফাইজুল মিয়ার ছেলে আইনুল (২০), মুর্শিদ মিয়ার ছেলে আসলাম আহমদ (৩৫) ও সনি আহমদসহ একদল সন্ত্রাসী এ কান্ড করে।

ভূমি খেকো দখলবাজ কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও তার ভাই শামীম এবং সন্ত্রাসী কালামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ও তাদের জমি ফিরে পেতে এসএমপি পুলিশ কমিশনারের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..