সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
স্টাফ রিপোর্টার :: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সিলেটবাসীকে সচেতনতা ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
তিনি সিলেটবাসীকে সচেতন করার লক্ষে ‘সিলেট এসপি’ ফেসবুক আইডিতে একটি সচেতন বার্তা পোষ্ট করেন তা ক্রাইম সিলেট’র পাঠকদের জন্য হুবহু তোলে ধরা হলো। ‘প্রিয় সিলেট বাসী: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার শুরু থেকে এর সংক্রমণ ঠেকাতে এবং সিলেট জেলার নাগরিকদের সুরক্ষিত রাখতে সর্বাত্নকভাবে কাজ করছে সিলেট জেলা পুলিশ। সম্মানিত নাগরিকদের সুরক্ষিত রাখার এ বিরামহীন যাত্রার মধ্যেও দুখ্যজনকভাবে আজ পর্যন্ত সিলেট জেলার আওতাধীন ১১ টি থানায় ৩৮৩ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) এ সংক্রমিত হয়েছে। প্রতিটি এলাকার সর্বসাধরণের সচেতনতা আর স্বাস্থ্য বিধির প্রতি আরো মনযোগী না হলে আগামীতেও সংক্রমণের ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
জেলা পুলিশের সার্বিক পর্যালোচনায় দেখা গেছে, সিলেট জেলায় মোট আক্রান্তের মধ্যে জকিগঞ্জ, কানাইঘাট, গোলাপগঞ্জ, জৈন্তাপুরএই চার উপজেলার নির্দিষ্ট কিছু এলাকায় ১৩২ জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। জকিগঞ্জের পীরের চক-১৫ জন, আলমনগর- ৯ জন,আনন্দপুর-১০ জন, গন্ধদত্ত-৪ জন, কানাইঘাটের রায়নগর, ঢালাইচর এলাকার-৩০ জন, ৬ নং কানাইঘাট ইউপি এলাকার-৮ জন, ৭ নং বনীগ্রাম ইউপি এলাকার-৪ জন,৮ নং ঝিঙ্গাবাড়ী ইউপি এলাকার -৪ জন, গোলাপগঞ্জের পৌরসভা এলাকার-১৩ জন, ভাদেশ্বর-৬ জন, বাদেপাশা-৬ জন, লক্ষণাবন্ধ-৪ জন, জৈন্তাপুরের সদর ও যশপুর এলাকার ১৯ জন রয়েছে।
করোনা ভাইরাস আক্রান্তের এই পরিসংখ্যান এবং জেলা পুলিশের সার্বিক পর্যালোচনায় উপরে উল্লেখিত এলাকা গুলো করোনা ভাইরাস সংক্রমণের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ মর্মে প্রতিয়মান হয়। কাজেই উপরে উল্লেখিত এলাকায় করোনা ভাইরাসের চলমান সংক্রমণের হার রোধ করতে এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন পেশাজীবি, স্বেচ্ছাসেবী ভাইদের কে মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রাখা সহ প্রয়োজনীয় স্বাস্হ্য বিধি মেনে চলতে সকলকে উদ্ভুদ্ধ করতে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সিলেট জেলা পুলিশ এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হল।
উল্লেখ্য যে উপরোক্ত এলাকায় করোনা ভাইরাসের চলমান সংক্রমণ রোধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদেরকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।সকলের সম্মিলিত প্রয়াসে করোনা ভাইরাস মহামারির এই অদৃশ্য শক্তিকে জয় করব ইনশাল্লাহ।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd