সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২০
খায়রুল আলম রফিক :: বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন ফায়ারম্যান পদে ৪৩৮ জনের পরিবর্তে ৮৬৮ জন নিয়োগ এবং অতিরিক্ত নিয়োপ্রাপ্তদের নিকট থেকে জনপ্রতি ১৩ লাখ টাকা হিসাবে ঘুষ গ্রহনের মাধ্যমে দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগের তীর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক প্রশাাসন ও অর্থ (যুগ্ন সচিব) মো: হাবিবুর রহমান এবং উপ পরিচালক প্রশাসন ও অর্থ মো: শামীম আহসান চৌধুরীর বিরুদ্ধে।
গোপালগঞ্জ জেলার বাসিন্দা ফায়ারম্যান পদের প্রার্থী নুর আলম উপরোক্তদের বিরুদ্ধে অভিযোগ এনে বাংলাদেশ সচিবালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব বরাবর দাখিল করেন। তৎপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের (শৃংখলা- ১(১) অধিশাখার উপ – সচিব মো: নুরুল হক স্বাক্ষরিত চিঠি যার স্মারক নং ০৫.০০.০০০০.১৮০.২৭.০১৯২০৯-১১৪ তাং ৩১/০৫/২০২০ ইং সূত্রে জানা গেছে, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক প্রশাাসন ও অর্থ (যুগ্ন সচিব) মো: হাবিবুর রহমান এবং উপ পরিচালক প্রশাসন ও অর্থ মো: শামীম আহসান চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগ, সারাদেশে জনবল নিয়োলে দুর্নীতি অনিয়মের মাধ্যমে ফায়ারম্যান পদে ৪৩৮ জনের পরিবর্তে ৮৬৮ জন দিয়োগ দেন। এতে করে ৮ কোটি ১৬ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে আনয়ন করা হয়। এবং চাকুরীরর শৃংখলা মোতাবেক তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
অতিরিক্ত নিয়োপ্রাপ্তদের নিকট থেকে জনপ্রতি ১৩ লাখ টাকা করে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। এবিষয়ে উপ – পরিচালক শামীম আহসান চৌধুরী বিডি২৪লাইভকে জানান, আমি কোন লিখিত অভিযোগ পাইনি। পাওয়া গেলে জবাব দেব। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শামীম আহসান চৌধুরী তার দেশের বাড়ি জামালপুরে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd