সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বিয়ের ৬ মাস পার হতে না হতেই করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফরহাদ হোসেন (৩৩) নামের এক যুবক। আজ শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত ফরহাদ হোসেন চট্টগ্রামের রাউজানের গহিরা ইউনিয়নের আবদুল শুক্কুরের বড় ছেলে। দীর্ঘদিন পরিবারসহ নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকায় বসবাস করতেন। নগরীর একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন ফরহাদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ মাস আগে সাতকানিয়া উপজেলার বাসিন্দা চট্টগ্রাম নগরীতে বসবাসরত ফারহানা কাদেরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফরহাদ। তিন সপ্তাহ আগে ফরহাদ ও তার স্ত্রী ফারহানার করোনা পজিটিভ আসে। এরপর থেকেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফরহাদ। স্ত্রী ছিলেন হোম কোয়ারান্টাইনে। তবে তার স্ত্রী এখন অনেকটাই সুস্থ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, করোনার পাশাপাশি ডায়াবেটিস রোগেও ভুগছিলেন ফরহাদ। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মারা যান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd