সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুন ৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন পলাতক আসমিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। মঙ্গলবার (২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল, তাকে গ্রেপ্তার করে বুধবার (৩ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। অভিযানে নেতৃত্ব দেন, এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামান।
র্যাব জানায়, অভিযানে এসএমপির জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মিজানুর রহমান (২৬), পিতা- চাঁনবাদশা, সাং- হাসু রাইল, থানা- নাসির নগর, জেলা- বি-বাড়িয়া, বর্তমান ঠিকানা- পাঠানটুলা সাজ্জাত মিয়ার বাসা, থানা- জালালাবাদ, এসএমপি, সিলেট। গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd