সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জুন ২, ২০২০
কে. এ. রাহাত, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব কক্ষে নেই বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। সারা দেশের সরকারি বেসরকারি অফিস-আদালত বিভিন্ন প্রতিষ্টানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও প্রধানমন্ত্রীর ছবি টানানোর নিয়ম থাকলেও গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউ/পি সচিব মুজিবুর রহমান তার কক্ষে প্রধানমন্ত্রীর ছবি টানানো দরকার মনে করেন নি। তাই ত তার কক্ষে প্রধানমন্ত্রীর কোন ছবি পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ইউপি সচিব মুজিবুর রহমান বিরুদ্ধে চরম অবহেলা ও গাফলতির অভিযোগ উঠেছে। তিনি প্রায় ২বছর ধরে এই ইউনিয়ন পরিষদের সচিব হিসাবে কর্মরত রয়েছেন। এনিয়ে তোলপাড় শুরু হয়েছে সচেতন মহলে।
স্থানীয় একজন সাংবাদিক ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রোগ্রামের সংবাদ সংগ্রহ করার জন্য প্রায়ই যাওয়া আসা করেন। তিনি গত ছয় মাস পুর্বে কাজের ফাঁকে লক্ষ্য করেন,সচিব কক্ষের দেয়ালে প্রধানমন্ত্রীর ছবি নেই। কোনমতে ঝুলে আছে শুধু বঙ্গন্ধুর ছবি। প্রধানমন্ত্রীর ছবি টানানো না দেখে সচিবকে ছবি টানানোর তাগিদ দেয়া হয়। তাগিদ দিয়েও কোন লাভ হয়নি।
২ জুন স্থানীয় একজন সাংবাদিক ডৌবাড়ী ইউপি সচিব কক্ষ পরিদর্শ করলে সেই আগের মত দেখা যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি তার কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি টানাননি। পরে ওই কক্ষের ভিডিও চিত্র ধারণ করেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd