সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুন ২, ২০২০
সূত্র জানায়, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান এর বরাদ্দকৃত এডিপি প্রকল্পে লালাবাজার ইউনিয়নের মিরের গাওয়ের ভেতরে অনুমোদন হয় ২২৩ ফুট দীর্ঘ সিসি ঢালাইয়ের রাস্তা। যা সম্পন্ন করতে বাজেট করা হয় ২ লক্ষ টাকা। সেই কাজটিতে ক্ষমতার প্রভাব দেখিয়ে ভাগিয়ে নেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লালাবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মতিনের পছন্দের লোক নারী মেম্বার সেলিনা।
ওই রাস্তার কাজে রড’র বদলে ঢালাই দেয়া হয়েছে বাঁশ দিয়ে। আর ওই ঢালাইয়ের উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন ও স্থানীয় সংরক্ষিত ওয়ার্ড মহিলা মেম্বার সেলিনা বেগম । এ নিয়ে স্থানীয় ওয়ার্ডের মেম্বার এবং জনতার মাঝে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় অনেকেই বলছেন, সরকার দলীয় নেতা আব্দুল মতিন। তিনি সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা। কিন্তু তা না করে সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক লালাবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একাধিক ব্যক্তি জানান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন রাস্তার কাজের উদ্বোধন করেন। সেই রাস্তায় বাঁশ দিয়ে কেন ঢালাই হচ্ছে সে ব্যাপারে প্রতিবাদ করেও কোন ফল পাওয়া যায়নি। উল্টো নিম্নমানের কাজ করিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করে টাকা মেরে পকেট ভারী করছেন মহিলা মেম্বার ও আওয়ামী লীগ নেতা।
৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ফেরদৌস আহমদ জানান, কাজটি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার সেলিনা বেগম করিয়েছেন। উদ্বোধনের সময় তিনি ও চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।
লালাবাজার ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার সেলিনা বেগম বলেন, তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের এক নেতার মাধ্যমে কাজ পেয়েছেন। কিন্তু এটা সিসি ঢালাইর কাজ। কিছু উৎসুক জনতা বাঁশ দিয়ে ঢালাই দিয়েছেন। তবে তা ঠিক হয়ে যাবে। তিনি জানান, রাস্তার কাজ উদ্বোধনের সময় ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় ওয়ার্ড মেম্বারকে দাওয়াত করেছিলেন। কিন্ত তারা অন্যকাজে ব্যস্ত থাকায় আসেননি। ফলে আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনকে নিয়ে কাজের উদ্বোধন করেন। বর্তমানে রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন সূত্রে জানায় , কোন রাস্তায় বাঁশ দিয়ে ঢালাই দেয়ার কথা নয়। এভাবে হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd