সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, জুন ২, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে করোনার ‘হাফ সেন্চুরি’ নতুন করে আক্রান্ত আরো ৪ জন। সোমবার (১ জুন) রাতে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানায়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নতুন এ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
তারা হলেন, কানাইঘাট এ্যাসিলেন্ড অফিসের নৈশ প্রহরী ইশরাফিল নয়ন (২৫), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট নির্মাণাধীন হাসপাতালের প্রজেক্ট ইঞ্জিনিয়ার রাসেল চন্দ্র ভৌমিক (২৬), সুরাইঘাটের শামসুল কবির (৩৪) ও বীরদল গ্রামের মিসেস তাসলিমা (২৪)। এদিকে নতুন ৪ জন করোনা রোগী সহ কানাইঘাটে মোট করোনা রোগীর সংখ্যা ৫০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ১ জন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd