গোয়াইনঘাটে আরও ১জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

গোয়াইনঘাটে আরও ১জনের করোনা শনাক্ত

গোয়াইঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইঘাট উপজেলায় আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে গোয়াইনঘাট উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘উপজেলার রুস্তমপুর ইউনিয়নের লামনি গ্রামের একজন ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি সিলেট সিলেটের জকিগঞ্জ উপজেলায় কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। আজ শনিবার রিপোর্ট পেয়ে প্রশাসন তার বাড়িসহ আশপাশের এলাকা লকডাউনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিকভাবে ওই রোগীর নমুনা সংগ্রহ করেন। পরবর্তীতে ওই ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত বিষয়টির পজিটিভ প্রমাণিত হয়।

এদিকে শনিবার সকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের নির্দেশনায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ি ও আশপাশে পুরোপুরি লকডাউন করা হয়।

এছাড়াও গোয়াইনঘাট থানার এসআই দেবজিৎ দাসসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি প্রতিনিধি দল ওই রোগীর বাড়িতে সরেজমিনে উপস্থিত হয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেন, উপজেলার লামনি এলাকায় এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ ওই ব্যক্তি জকিগঞ্জ উপজেলায় কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে ও সহযোগিতায় তার বাড়ি ও আশপাশে লকডাউন করে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..