সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৫ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অনৈতিক কাজ করতে এসে গ্রামবাসীর হাতে আটক হয়েছে একই এলাকার ৩ সন্তানের জনক শিরন মিয়া (৩৪)৷
স্হানীয় সুত্রে জানাযায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের ২নং ওয়ার্ডের জামির হোসেনের ২য় কন্যা লিজা (২০) এর সাথে দীর্ঘ ৪ বছর ধরে পরকিয়া সম্পর্কে জড়ায় তারই প্রতিবেশী মৃত আকবর মিয়ার ছেলে এবং ৩ সন্তানের জনক শিরন মিয়া (৩৪)৷ লোকচক্ষুর আড়ালে শিরন মিয়া প্রায় সময়ই লিজার বাড়িতে যাওয়া আসা করতে থাকে৷ কিন্তু “চোরের দশ দিন এবং সাধুর এক দিন “প্রবাদ বাক্যের মতোই বিষয়টি এলাকার কিছু লোকের নজরে আসে৷ এরই জের ধরে ২৬ মে মঙ্গলবার রাত আনুমানিক ৯ টায় শিরন মিয়া চুপিসারে লিজার বসত ঘরে প্রবেশ করে।
বিষয়টি এলাকাবাসী আঁচ করতে পেরে জামির হোসেন এর বাড়ি ঘেরাও করে শিরন মিয়াকে অনৈতিক কাজে লিপ্ত অবস্হায় হাতে নাতে আটক করে আজমিরীগঞ্জ থানায় খবর দেয়৷ পুলিশ ঘঠনাস্হলে পৌছালে এলাকাবাসী শিরন এবং লিজা দুজনকেই পুলিশে সোপর্দ করে৷
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার জানান, অনৈতিক কাজে লিপ্ত অবস্হায় এলাকাবাসী তাদের আটক করে আমাদের খবর দেয়। পরে আমরা শিরন ও লিজাকে থানায় নিয়ে আসি৷ বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে৷
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd