সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মে ২৬, ২০২০
সুবাস দাস, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রায় সবকটি ইউনিয়নের নিম্নাঞ্চলসহ উপজেলার সিংহ ভাগ এলাকার মানুষ পানি বন্ধী হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা ঢলের কারণে গোয়াইনঘাটের পিয়াইন, সারী ও গোয়াইন নদীসহ বিভিন্ন নদীর পানির বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গতকাল সোমাবার ঈদের দিন থেকে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় গোয়াইনঘাট উপজেলা সদরের সাথে সবকটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। পানি বৃদ্ধি অব্যহত থাকার ঢলে বিভিন্ন এলাকার ঘরবাড়ি পানিবন্ধি হচ্ছে। আকষ্কিক বন্যায় প্লাবিত হওয়ায় গোয়াইনঘাটের প্রায় সবকটি এলাকায় বিদ্যালয় সমূহ পানি বন্ধী হয়ে পড়েছে।
গোয়াইঘাটের মানুষের বিপদ কোন ভাবেই পিছু ছাড়ছে না একেরপর এক পিবদ আসছে। মহামারি করোনা ভাইরাসে পূর্ব থেকে এই শ্রামজীবি এলাকার মানুষের আয়ের একমাত্র উৎস পাথর কোয়ারী জাফলং-বিছনাকান্দি বন্ধ থাকায় অভাবে ছিলো মানুষজন। এই ভাবের মধ্যেই মানুষের মাথার উপর দাঁড়িছে করোনা। শুরু হয় লকডাউন।
বিপদ সীমার উপর দিয়ে নদ-নদীর পানি প্রবাহিত হওয়ায় বিশেষ করে নিম্নাঞ্চল ও হাওর এলাকায় পানি বন্ধী মানুষের দূর্ভোগ হাহাকার মারাত্মক আকার ধারণ করতে পারে বলে মনে করছেন উপজেলার সচেতন মহল।
গোয়াইনঘাটের বন্যা কবলিত এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায়, আকষ্কিক পাহাড়ি ঢলে বন্যায় পানি বন্ধী হয়ে মারাত্মক দূর্ভোগ ও ভোগান্তির স্বীকার হয়েছেন তারা। বেশিরভাগ মানুষই ঘর থেকে বের হতে পারছেন না।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd