সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের জিন্দাবাজারে রাধা গোবিন্দ জিউর আখড়ার সামনে বাবা দয়াল টিভি সেন্টারের ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, হামলা-ভাংচুরের ঘটনায় নাহিদুজ্জামান খান নাহিদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবককে নগরীর এতিমস্কুল রোডের নাসির খানের ছেলে।
শনিবার (২৩ মে) নগরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, হামলা ও ভাংচুরের ঘটনায় অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানার তিনি।
প্রসঙ্গত, গত ২১ মে সিলেটের জিন্দাবাজারে রাধা গোবিন্দ জিউর আখড়ার সামনে বাবা দয়াল টিভি সেন্টারের ব্যবসায়ীর কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে কয়েকজন যুবক। পরে চাঁদা না পেয়ে দোকান ও মন্দিরের গেইট ভাংচুর করে।
এদিকে হামলার সময় লোকজনকে আটকাতে গেলে স্থানীয় সাজু আহমদ নামে একজন গুরুত্বর আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় জয়ন্ত দেবনাথ, নিরঞ্জন দেবনাথ, মাহবুবসহ আরও কয়েকজন আহত হন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd