সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০
এ সময় সাংবাদিক শিপনের সঙ্গে থাকা নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ৭০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায় হামলাকারী দিলা। পরে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক মোহাম্মদ আলী শিপনকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে সাংবাদিক মোহাম্মদ আলী শিপন বলেন, রাস্তায় একা পেয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসী দিলা।
শিপন জানান, হামলাকারী দিলোয়ার হোসেন দিলা ২০০৩ সালে ‘বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে’ সংগঠিত হওয়া একটি বাস ডাকাতি মামলার আসামি ছিল। ২০১৯ সালে থানা পুলিশের দায়ের করা দ্রুত বিচার আইনের একটি মামলার এজাহারনামীয় অভিযুক্ত (আসামি) সে। এছাড়া হামলাকারী দিলার উপজেলা সদরে একাধিক চুরির সাথেও সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন শিপন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, হামলার খবর পেয়েই তিনি থানার এসআই দেবাশীষ শর্ম্মাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। আর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলেও জানিয়েছেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd