সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এত মৃত্যুর পরেও এখনও বহু মানুষের চেতনা হয়নি। অনেকেই সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, মাস্ক পরছেন না। কিন্তু মনুষ্যেতর প্রাণীদের মধ্যে যথেষ্ট দায়িত্ববোধ ও সচেতনতা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তেমনই একটি ছবি ট্যুইট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার উপর সামাজিক দূরত্ব বজায় রেখে বসে আছে একদল বানর। এক যুবক তাদের খাবার দিচ্ছেন। সাধারণত খাবার দেখলে বানরেরা নিজেদের স্থির রাখতে পারে না। কিন্তু এই বানরেরা চুপ করে বসে আছে।
এই ছবির সঙ্গে রিজিজু লিখেছেন, ‘অসম সীমান্তে কাছে অরুণাচল প্রদেশের ভালুকপংয়ের কাছে সামাজিক দূরত্বের নিখুঁত ছবি। আমরা যদি ভালভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাব, প্রাণীরা আমাদের অনেক শিক্ষা দিচ্ছে। আমরা রোজকার জীবনে যে কথাগুলি ভুলে যাই, সেগুলি নতুন করে শিখিয়ে দিচ্ছে এই প্রাণীরা। ছবিটি তুলেছেন তেজপুরের বাসিন্দা অরূপ কলিতা।’
রিজিজুর এই ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখনও পর্যন্ত ‘লাইক’ করেছেন ৬,৬০০ জন এবং রিট্যুইট করেছেন এক হাজার জন। মন্তব্য করেছেন ১৪৪ জন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd