সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
সুবাস দাস, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ জ্বর-কাশি-শ্বাসকষ্ট নিয়ে মাওলানা আবু বকর (৬০) নামে এক আলেমের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের খলারচটি গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। রাতেই প্রশাসনের উপস্থিতিতে বিশেষ ব্যবস্থায় তার দাফন সম্পন্ন হয়েছে। একই সাথে তার বাড়িও লকডাউন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মারা যাওয়া ব্যক্তি সিলেটের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু সুস্থ না হওয়ায় তিনদিন আগে তিনি বাড়িতে ফিরে আসেন। খবর পেয়ে তখনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে। তবে প্রতিবেদন আসার আগেই তিনি মারা যান।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করেছে মেডিকেল টিম, রির্পোট আসলে বাকিটা বুঝা যাবে। লাশ দাফন করা হয়েছে এবং বাড়ি লকডাউন করা হয়েছে।’
দাফনকালে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব ও থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদসহ থানা পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd