কোম্পানীগঞ্জ থানার বিতর্কিত ওসি সজল কানুসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

কোম্পানীগঞ্জ থানার বিতর্কিত ওসি সজল কানুসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

ক্রাইম সিলেট ডেস্ক : টাকার বিনিময়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও ভারতীয় গরু দেশে প্রবেশ করানোর দায়ে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানুসহ ৪ জনকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া অন্যরা হল- কোম্পানীগঞ্জ থানার এসআই রাজীব চৌধুরী, এএসআই মাহফুজ ও সিরাজুল ইসলাম।

রোববার সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন ওসি সজল কুমার কানুকে প্রত্যাহার করেন। এর আগে অপর এক আদেশে এসআই রাজীব, এএসআই মাহফুজ ও সিরাজুল ইসলামকে প্রত্যাহার করেন। ওসিসহ ৪ জনকেই জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান বলেন, ওসি ক্লোজের বিষয়টি শুনেছি। অফিসিয়াল আদেশ পাইনি। এক এসআই ও দুই এএসআইকে আগেই ক্লোজ করা হয়েছে। ৪ জনকেই জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

কোম্পানীগঞ্জের ওসির সংশ্লিষ্টতায় টাকার বিনিময়ে পরিবেশ ধ্বংস করে গভীর রাত পর্যন্ত অবৈধভাবে পাথর উত্তোলনের। এ নিয়েও ৯ এপ্রিল ‘কোম্পানীগঞ্জে ওসির ইশারায় অবৈধভাবে পাথর উত্তোলন’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় পত্রিকা। দীর্ঘ তদন্তে প্রতিবেদনের সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..