সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে হবিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোখেলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে মৃত ব্যক্তির বাড়ি। সংক্রমণ বিধি অনুযায়ী তার দাফনের প্রস্তুতি চলছে।
সিলেট বিভাগে মোট ৫৭ জন করোনা রোগী শনাক্ত হলেন। এর মধ্যে এক চিকিৎসকসহ দুজন মারা গেছেন। এ নিয়ে হবিগঞ্জে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৬ জন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd