সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
স্টাফ রিপোর্টার :: পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউট সোর্সিং কর্মীরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভে কৃষ্ণা সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামের ঠিকাধারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচ মাসের বেতন আটকে রাখার অভিযোগ করে অবিলম্বে তা প্রদান করার দাবি জানান কর্মীরা।
কিন্তু দীর্ঘদিন বেতন পরিশোধের আশ্বাসে ও কোনো সুরাহা না হওয়ায় বেতন পরিশোধের দাবিতে শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ওসমানী মেডিকেলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এসময় দ্রুততম সময়ের মধ্যে বেতন-ভাতা পেতে সংশ্লিষ্টদের কাছে দাবি জানান কর্মীরা।
এসময়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবীব ও ‘কৃষ্ণা সিকিউরিটি সার্ভিস লিমিটেড’র সিলেটের দায়িত্বরত ম্যানেজার কামাল তাদের একটি আশ্বাস দিয়েছেন উল্লেখ করে তারা বলেন, আশ্বাসের সমাপ্তি না হলে আউটসোর্সিং কর্মীরা কঠোর আন্দোলনে নামবে। এসময় তাদের মানবেতর জীবনযাপনের কথা ও গণমাধ্যমকে জানান তারা।
জানা যায়, ২০১৮ সালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কৃষ্ণা সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ অনুমোদন পায়। নিয়োগের পর আউটসোর্সিং কর্মীদের বেতন প্রদান করা হলেও গত পাঁচ মাসের বেতন-ভাতা আটকে রেখেছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মীরা।
বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ওসমানী আউটসোর্সিয়ের নিয়োগপ্রাপ্ত চুম্বক, মাহফুজ মিয়া, হুমায়ুন আহমদ, তুলি, রনি, সুমন, সালেহা বেগম, বিলকিস আক্তার, নাসির আলী, তারেক, কাউসার, জলক মিয়া, জাহাঙ্গীর আলম, সাদাত হোসেন, ইয়াসিন আশরাফ প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd