সিলেটে মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

সিলেটে মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় দক্ষিণ সুরমার নাজিরবাজারে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মোছা. শাহিনা বেগম সিলেটের মোমিনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে বলেন, মোছা. শাহিনা বেগম (৩৯) স্বামীর সঙ্গে সিলেট শহর থেকে মোটরসাইকেলে করে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাঘরখলা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নাজিরবাজার এলাকার ভাঙা রাস্তায় মোটরসাইকেল থেকে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্কুল শিক্ষিকা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জয়নুল বারীর মামাতো বোন বলেও জানান ওসি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..