সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে সংহতি জানিয়ে চীনের স্টেট কাউন্সিল ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার চীনা দূতাবাস জানায়, চীনের স্টেট কাউন্সিল ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইকে লেখা চিঠিতে কোভিড-১৯ এ আক্রান্তদের ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সংহতি জানান মোমেন।
চিঠিতে তিনি বলেন, আগামী ৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে নিহতদের জন্য চীন সরকার যে জাতীয় শোক পালন করতে চলেছে সেটা আমাকে গভীরভাবে ছুঁয়েছে।
তিনি বলেন, এই সংকট মোকাবিলায় বাংলাদেশ চীনের পাশে রয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই চীনে অবস্থানরত বাংলাদেশিদের। দেশটির সরকার খুব ভালোভাবে দেখভাল করছে তাদের।
চিঠিতে মোমেন চীনা পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা এবং একই সঙ্গে চীনের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd