সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০
স্টাফ রিপোর্টার :: করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সরকারের ঘোষনা অনুযায়ী মানুষকে সামাজিক দুরত্বে বজায় রাখতে কাজ করছে পুলিশ।পাশাপাশি স্বাভাবিক কাজ কর্ম বন্ধ থাকায় দিন মজুর সহ নিম্ন আয়ের মানুষ কষ্টে দিনাতিপাত করছে।নিম্ন আয়ের এরকম মানুষদের খাদ্যের কষ্ট কিছুটা হলেও লাগব করার উদ্দেশ্য পুলিশ সুপারের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখেছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
এরই ধারাবিহকতায় আজ শুক্রবার বিকাল তিন ঘটিকা হতে পাঁচ ঘটিকা পর্যন্ত গোলাপগঞ্জের রানাপিং খলাগ্রামের মৎস্য পল্লী এবং উপজেলা ডাক বাংলা রোডে বেদে পল্লী এলাকায় জেলে,বেদে সম্প্রদায় সহ শারীরিক প্রতিবন্ধি ও দিনমজুর মানুষের মাঝে কোথাও ঘরে ঘরে গিয়ে কোথাও আবার সামাজিক দুরত্ব বজায় রেখে চাল,ডাল,আলু,তেল,পেয়াজ,সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ভর্তি পেকেট পৌছে দেন। পুলিশ সুপারের হাত থেকে খাদ্য সামগ্রী পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পরে। সাপ্তাহিক বন্ধ শুক্রবারেও পুলিশ সুপার কর্তৃক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন দেখে অনেকেই পুলিশের প্রশংসা করেন। খাদ্য সামগ্রী বিতরনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত (অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিনের দায়িত্বে) ইমাম মোহাম্মদ শাদিদ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: লুৎফর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী,অফিসার ইনচার্জ মিজানুর রহমান প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরন কালে হ্যান্ড মাইকে মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন “ আপনাদের অনেক আত্নীয় স্বজন আমেরিকা লন্ডন সহ বিভিন্ন দেশে আছেন,করোনা পরিস্থিতিতে উনারা খুবই দুর্বিসহ জীবন যাপন করছে।বাংলাদেশে যেন এরকম দুর্বিসহ অবস্থা তৈরী না হয় সেজন্য সরকার ঘোষিত সময় পর্যন্ত সবাইকে ঘরে থাকার অনুরোধ করেন”। প্রয়োজনে পুলিশ আরো কঠোর ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd