সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে আনার দুই ঘণ্টা পর শ্বাসকষ্টে এক কিশোরীর (১৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে ওই কিশোরীর মৃত্যু হয়।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে সিলেটের একটি উপজেলা থেকে ওই কিশোরীকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেই সঙ্গে তার সমস্ত শরীর ফোলা ছিল। তারপর চিকিৎসকরা এসে অক্সিজেন দেন। এরপর দুপুর দেড়টার দিকে মেয়েটি মারা যায়।
তিনি আরও জানান, মেয়েটি বা তার পরিবারে কোনো বিদেশফেরত বা তাদের সংস্পর্শে আসার ইতিহাস পাওয়া যায়নি। দুই মাস আগে থেকেই তার শরীর অসুস্থ ছিল।
মেয়েটির এই মৃত্যুকে স্বাভাবিক উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান বলেন, করোনা পরীক্ষার জন্য তার নমুনা রাখার প্রয়োজন নেই। আর সে সন্দেহভাজনও ছিল না। তার জানাজাও স্বাভাবিক নিয়মে হবে।
স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ওই কিশোরির পরিবারের দেয়া তথ্যমতে- সে আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিল। এ জন্য তার করোনাভাইরাস পরীক্ষার দরকার নেই। কিশোরীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd