সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জৈন্তাপুরে সাঁড়ি নদীর তীরে ভাসমান হিসেবে বসবাস করা বেদে পল্লীর ৫০ টি বেদে পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করে।পুলিশ সুপারের হতে ত্রান পেয়ে বেদে সম্প্রদায়ের লোকজন আবেগে আপ্লুত হয়ে পরে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে থানা প্রাঙ্গণে উপজেলার দুইশ দিনমজুর, অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ বিতরণ করেন। বিকেলে উপজেলার সারি ঘাটে অর্ধশত বেদে পরিবারের সদস্যদের হাতে বিতরণ করা হয় খাদ্য উপকরণ।
সিলেট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের পুলিশ সুপারের কল্যাণ তহবিল থেকে এসব খাদ্য উপকরণ বিতরণ করা হয়। দুপুরে জৈন্তাপুর থানা প্রাঙ্গণে উপজেলার গরীব-অসহায়, দিনমজুর দুইশ পরিবারকে খাদ্য উপকরণ দেওয়া হয়। পরবর্তীতে বিকেলে উপজেলার সারি ঘাটে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন নিজে উপস্থিত হয়ে ঘরে ঘরে গিয়ে অর্ধশত পরিবারকে খাদ্য উপকরণ বিতরণ করেন। খাদ্য উপকরণের মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেয়াজ, সাবান ও তেল।
এর আগে সিলেট-তামাবিল মহাসড়কে জেলা পুলিশের পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে ও পথচারী এবং যানবাহন চালকদের কাছে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিকসহ অন্যান্য কর্মকর্তারা।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষজন ঘর থেকে জরুরী প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। বাইরে কাজও নেই। এতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন অসহায় হয়ে পড়েছেন। সরকারের পক্ষ থেকে তাঁদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকে আমরাও চেষ্টা করে যাচ্ছি। সে সঙ্গে আমরা সকলকে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হতে প্রচারণার পাশাপাশি আহবান জানাচ্ছি।
পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত এবং নিরাপদ থাকার জন্য সরকারী আইন মেনে চলা উচিত। সরকার দেশের মানুষের নিরাপত্তার জন্য সাময়িক ভাবে ঘরে থাকার জন্য অনুরোধ জানিয়েছে। আমরা চেষ্টা করছি জনগন কে সহযোগিতা করতে, সরকারের পাশাপাশি সামাজিক নেতৃবৃন্দ -কে এগিয়ে আসা প্রয়োজন। তিনি অসহায় জনগনের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করতে সুশিল সমাজের লোকদের এগিয়ে আসার আহবান জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd