দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে: গোয়াইনঘাটের ইউএনও নাজমুস সাকিব

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে: গোয়াইনঘাটের ইউএনও নাজমুস সাকিব

সুবাস দাস, গোয়াইনঘাট :: করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন চলাচল। এতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। ফলে খাদ্য সংকটও দেখা দিয়েছে তাদের।
সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মতর্কা নাজমুস সাকিব প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য সামগ্রী নিয়ে দুস্থ ও অসহায় ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

এ সহায়তা খেটে খাওয়া মানুষদের বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন তিনি। প্রতি প্যাকেটে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, লবণ, মুড়ি, হুইল পাউডার, কাপর ধোয়ার ও হাত ধোয়ার সাবান দেওয়া হচ্ছে।

নির্বাহী কর্মতর্কার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই অসহায়দের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন। ব্যক্তি উদ্যোগে তারাও খাদ্য সহায়তা প্রদানে আগ্রহী হয়ে উঠেছেন।

আজ মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী, আলীরগাও, নন্দীরগাও, লেঙ্গুড়াসহ এই চারটি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করছেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মতর্কা নাজমুস সাকিব বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিতকল্পে সরকার দেশব্যাপী ছুটি ঘোষণা করেছে এবং সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। এ পরিস্থিতিতে অনেক দরিদ্র লোকের পক্ষে খাবার জোগাড় করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সরকার তাঁদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করছে।

‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাই যার যার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। আজ উপজেলার ৪টি ইউনিয়নে দুঃস্থ ও অসহায় মানুষদের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..