সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : থানার পুকুরের মাছ ধরে করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী অসহায় মানুষদের বাড়ি বাড়ি নিয়ে গেলেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি নিজেই। যে মাছগুলো খাওয়ার কথা ছিল থানার পুলিশের সেই মাছ গুলি বিলিয়ে দিলেন অসহায় দরিদ্র মানুষদের মাঝে। এযেন মানবতার এক উৎকৃষ্ট উদাহরণ। তাই হয়ত স্বামী বিবেকানন্দ বলেছিলেন, “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর”।
সোমবার ৩০ মার্চ সকালে সিলেটের কোম্পানীগঞ্জ থানার পুকুর থেকে মাছ ধরে অসহায় দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি নিয়ে যান ওসি সজল কুমার কানু।
পুরো দিনব্যাপী উপজেলার টুকের গাঁও, বৌ বাজার, নয়াগাঙ্গের পাড়, ভোলাগঞ্জ গুচ্ছ গ্রাম সহ এলাকায় গরীব, দূঃখী, শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, কর্মক্ষম ৫০০ পরিবারের মাঝে এই মাছ বিতরণ করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু বলেন, আজ থানার পুকুর থেকে মাছ ধরে অসহায় ও দরিদ্র প্রায় ৫০০ পরিবারের মাঝে বিলিয়ে দেওয়া হয়। করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী অসহায় ও দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমরা কোম্পানীগঞ্জ থানা পুকুর থেকে মাছ ধরে তাদের বাড়ি বাড়ি নিয়ে যাই।
কোম্পানীগঞ্জে করোনা ভাইরাসের প্রভাবের কারণে যেন কোন মানুষ অনাহারে না থাকে সেদিকেও নজর রয়েছে। তিনি আরো বলেন, আত্মতৃপ্তিই হচ্ছে জীবনের বড় প্রাপ্তি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd