সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : টাঙ্গাইলে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। শনিবার (২৮ মার্চ) ভোর ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ট্রাকের যাত্রী ছিলো বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক সাজেদ জানান, ঢাকা থেকে সিমেন্টভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গ যাচ্ছিল। ভোর ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই ট্রাকের ওপরে থাকা পাঁচজন নিহত হয়। আহত হয় ১১ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd