সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বগুড়ার শেরপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, ঘটনাস্থলে চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকার বাইপাইলগামী একটি বাস বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুরের ঘোগা বটতলা এলাকায় পৌঁছায়। এ সময় ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস ও ট্রাকে থাকা চারজন নিহত এবং ১০ জন আহত হন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd