সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
স্টাফ রিপোর্টার :: করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটের বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
শনিবার দিনব্যাপী এ অভিযানে হোম কোয়ারেন্টাইন অমান্য ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে মোট ৩লক্ষ ৩৩হাজার টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমান আদালত।
সিলেটের গোলাপগঞ্জে ৪ জন, ওসমানীনগরে ৩ জন, বালাগঞ্জে ২ জন, ফেঞ্চুগঞ্জে ১ জন, কোম্পানীগন্জে ১ জন ও জৈন্তাপুরে ১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় মোট ১২ জন প্রবাসীকে ১ এক লক্ষ ১৫ হাজার ৫শত টাকা জরিমানা প্রদান করা হয়।
এদিকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে গোলাপগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ লক্ষ ১৭ হাজার ৫ শত টাকা জরিমানা প্রদান করা হয়।
এব্যাপারে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সম্প্রতি প্রবাস ফেরত দের সতর্ক করে বলেন, নিজের স্বার্থে, নিজেদের পরিবারকে ভাল রাখার স্বার্থে সর্বোপরি দেশের বৃহত্তর স্বার্থে ভাইরাস সংক্রমন প্রতিরোধে আইইডিসিআর প্রণীত বিভিন্ন শিষ্টাচার পালনের মা্ধ্যমে হোমকোয়ারেন্টাইন যথাযথভাবে পালন করতে হবে। এছাড়াও প্রয়োজন ব্যতিত অধিক পরিমান পণ্যদ্রব্য কিনে মজুদ করে নিম্ন আয়ের মানুষের উপর অতিরিক্ত বোঝা সৃষ্টি না করতে তিনি বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।পাশাপাশি কোন অঝুহাতে যেন কোন পন্যের মূল্য বৃদ্ধি করা না হয় সেজন্য অনেক ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd