সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
নিজস্ব প্রতিনিধি :: করোনাভাইরাসকে কেন্দ্র করে বাড়তি সতর্কতার জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, জনবহুল জায়গাসহ একের পর এক স্থান বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। তবে সরকারের সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খোলা রাখা হয়েছে সিলেটের শহরতলীর পর্যটন মোটেল ও এডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক। যেখানে ঝুঁকির মধ্যেই দিনভর চলছে মানুষের আনাগোনা ও শিক্ষার্থীদের পিকনিক।
শনিবার ও শুক্রবার সরেজমিনে দেখা যায় ভয়াবহ এই চিত্র। করোনাভাইরাস ঠেকাতে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হলেও দলে দলে মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে পর্যটন মোটেল ও এডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে। যেখানে একসাথে দুইজন কথা বলার জন্যও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। সেখানে পার্কের আনাচে কানাচে দল বেধে আড্ডা দেওয়ার সুযোগ করে দিচ্ছে পার্কটি। সভা-সমাবেশ, ওয়াজ মাহফিল কিংবা লোক সমাগম হয় এ ধরনের কাজ নিষিদ্ধ করেছে সরকার। সিলেটের প্রশাসনের পক্ষ থেকেও একাধিক জনবহুল জায়গা বন্ধ করা হয়েছে। তবে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুনাফার লোভে ঝুঁকিতে ফেলছে কর্তৃপক্ষকে পর্যটন মোটেল ও এডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক।
সিলেটের জাফলং, বিছনাকান্দি, সাদাপাথর, রাতারগুল, শ্রীপুর ও শহরতলীর ড্রীমল্যান্ড পার্ক, জাকারিয়া সিটি, শিশু পার্ক বন্ধ করা হয়েছে। সেই সাথে সিলেটের বাণিজ্য মেলাও বন্ধ রয়েছে। পর্যটন মোটেল ও এডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক কর্তৃপক্ষ এটিকে রীতিমত সুযোগ হিসেবে নিয়েছে। সিলেটের সকল বিনোদন স্পট বন্ধ থাকায় সেই সুযোগে এই দুই স্পটে মানুষের আনাগোনা বৃদ্ধি পেছে।
ফলে পর্যটন মোটেল ও এডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক এর মাধ্যমে মরণঘাতি করোনাভাইরাস ছড়ানোর অন্যতম মাধ্যম হতে পারে বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে উৎপত্তি হয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বের প্রায় ১৫৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। বাংলাদেশে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নিহত হয়েছে ১জন। এছাড়া আক্রান্ত শনাক্ত হয়েছে ২০জন। যাদে অধিকাংশ বিদেশ ফেরতদের সংস্পর্শে থেকে আক্রান্ত হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd