সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০
সিলেট :: বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট নার্সিং কলেজের ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এসডব্লিউও)’ নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে উভয় সংগঠনের নেতৃবৃন্দ পারস্পারিক সহযোগিতার আশ^াস দেন।
শুভেচ্ছা বিনিময়কালে বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার পক্ষে উপস্থিত ছিলেন, হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক রেনু আরা আক্তার, উপ সেবা তত্ত্বাবধায়ক লক্ষ্মী রাণী দাস, বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক ও যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমদ।
এসডব্লিউও’র পক্ষে উপস্থিত ছিলেন, নব গঠিত কমিটির সভাপতি নুরুজ্জামান আতিক, সাধারণ সম্পাদক মন্দিরা রানী জয়া, সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন, সহ সভাপতি মঈন আল শ্রাবন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল হোসাইন আকাশ ও সুমা দত্ত, সাংগঠনিক সম্পাদক সেজি বেগম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামল সরকার, আবাসন ও শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক শান্তা রায়, সহকারী আবাসন ও শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক হুসনে আরা সুমি, মো. জুয়েল মিয়া ও শায়ের শাহরিয়ার অনন্য, কোষাধ্যক্ষ লায়লা আকতার, সহকারি কোষাধ্যক্ষ বন্যা, তাসনিম জান্নাত নিহা, কুলসুমা বেগম, হরিধন দাশ সাগর ও হালিমা আক্তার লিপা, ধর্ম বিষয়ক সম্পাদক কুহিনুর আক্তার কস্তুরি ও স্বপ্না খাতুন, সংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাধবী বিশ্বাস তুলি, সহকারী সংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুস্মিতা চৌধুরী ও মৌরী ভট্টাচার্য, আন্ত:সংগঠন ও সম্পর্ক বিষয়ক সম্পাদক সুকান্ত শীল, প্রচার সম্পাদক সাদিয়া ইসলাম, সহকারী প্রচার সম্পাদক মুক্তা তাসনিম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক দৃষ্টি সিনহা, সহকারী তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রাকিব হোসেন ও বায়জিদ হোসেন সোহান, কার্যনির্বাহী সদস্য, সুমি আক্তার, রমা সরকার, ফাহমিদা আক্তার, মোজাম্মেল হোসাইন, মাহমদুল হাসান, সীমা মল্লিক, অলক বিশ্বাস, রাকিবা আক্তার, আরিফা আক্তার তিন্নী, মহিমা বেগম, রফিকুল ইসলাম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd