সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের মাছিমপুর এলাকায় উন্নয়নমূলক কাজ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন প্রথম শ্রেণির ঠিকাদার ফরহাদুর রহমান। স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তার ওপর ৮ মার্চ এই হামলা চালায়।
পরে গুরুতর আহত অবস্থায় ফরহাদুর রহমানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় তিন জনের নামোল্লেখ করে এসএমপির কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং- ২৩/২০।
এদিকে রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মামলার ২নং আসামী সালেহ আহমদ (৩১) কে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা স্বিকার করেছেন এসএমপি’র কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিঞা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd