সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০
গোয়াইনঘাট সংবাদদাতা :: গোয়াইনঘাট উপজেলা ৬নং ফতেহপুর ইউনিয়নে ২য়খন্ড ও ৩য়খন্ড গ্রামে জিল্লুর রহমান কর্তৃক গ্রামবাসীর রাস্তাঘাট বন্ধে, খাস জমি দখল, সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও ৫টি পরিবারের বিদ্যুৎ সংযোগ দিতে বাধা সৃষ্টির প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা গ্রামবাসীর উদ্যোগে ২য় খন্ড মসজিদ প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুছব্বির মিয়ার সভাপতিত্বে ও জাকারিয়া আহমদের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক মো. ইসলাম আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেলোয়ার মিয়া, আনেয়ার হোসেন, আলাই মিয়া, কুতুব উদ্দিন, রিয়াজ মিয়া, জিল্লুর মিয়া, নুর উদ্দিন, মুতলিব মিয়া, বলাই মিয়া, ইব্রাহিম, আকতার মিয়া, সাহাব উদ্দিন, সাহেদ আহমদ, আজিদ আহমদ, নাজিম উদ্দিন, আবুল মিয়া, গিয়াস উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জিল্লুর মিয়া ফতেহপুর আসার পর থেকে গরিব মানুষের জায়গা আত্মসাৎ, রাস্তাঘাট বন্ধ করে মানুষকে জিম্মি করে দরিদ্র মানুষের জায়গা হাতিয়ে নেওয়া, সরকারি জায়গা নিজের দখলে ও কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে সর্বহারা করে যাচ্ছেন এই মুখোশধারী। শুধু তাই নয় তিনি ৫টি পরিবারের বিদ্যুতের সংযোগে যাবতীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পর জিল্লুর রহমান বিদ্যুৎ লাইন দিতে বাধা দিচ্ছেন।
একটি মাত্র কোটা তার জায়গার উপর হওয়ার কারণে কিন্তু জিল্লুর রহমানের বিদ্যুৎ লাইন নিয়েছেন গ্রামবাসির জায়গার উপর দিয়ে। সরকারের একজন সচিবের নাম ভাঙ্গিয়ে ২য় ও ৩য়খন্ড গ্রামে প্রায় ৩’শ একর জায়গায় তার দখলে। তিনি কাটাতারের বেরা দিয়ে উঁচু দেওয়াল তুলে ও রাস্তার মধ্যে গেইট নির্মাণ করে একটি জেলখানায় পরিণত করেছেন এলাকাবাসীকে। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই সমস্ত কার্যকলাপ বন্ধ না করলে ১৭ পরগনাকে সঙ্গে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd