সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট সদর উপজেলার শাহজালাল বাজার উন্নয়নে সরকারি পাইলিং কাজে বাধা ও শ্রমিকদের মারধর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টায় এ ঘটনা ঘটে। এতে ৫ শ্রমিক আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, দাবিকৃত চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এতে আহত হন আবদুল কাদির, মনির, সজীব, আল আমিন ও আবদুল বাতির বিলা। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে আবদুল কাদিরের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সরকার বিভাগের পাইলিং কাজের ঠিকাদার ফাহিমুল ইসলাম ফাহিম বলেন, শাহজালাল বাজার উন্নয়নে এলজিইডির ৪ তলা ভবনের কাজের পাইলিং ছলছে। স্থানীয় মেম্বার মুহিত আলম শফিকসহ অন্যরা এ কাজে চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে শুক্রবার বেলা ১২টার দিকে শফির মেম্বারের নেতৃত্বে তার লোকজন কাজের সাইটে এসে ফের চাঁদা দাবি করে। অন্যথায় কাজ বন্ধ করার কথা বলে।
শ্রমিকরা কাজ বন্ধ না করলে শফিক মেম্বারের লোকজন অতর্কিত হামলা চালিয়ে ৫ শ্রমিককে আহত করে। শ্রমিকদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শফিক মেম্বার ও তার লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন জানান, এ ধরণের কোনো অভিযোগ আমার জানা নেই। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd