সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার সদর ইউনিয়নের মোকামবাড়ি গ্রাম থেকে এক ‘মাদকসম্রাজ্ঞী’ রিনা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টায় তাকে আটক করা হয়।
রিনা বেগম মো. জলিলের স্ত্রী। তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ও ৮ বোতল ভারতীয় মদ এবং মাদক বিক্রির ৬৫ হাজার ২শ’ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে জৈন্তাপুর থানা পুলিশ।
জৈন্তাপুর থানার ওসি শ্যামল বনিক জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. জলিল পালিয়ে যান। রিনা বেগমকে আটকের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd