সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর চৌহাট্টাস্থ মাইক্রোবাস স্ট্যান্ডের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে। এসময় স্ট্যান্ডে থাকা আরো কয়েকটি গাড়িতে হামলা করেন বলেও জানান শ্রমিকরা। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সড়কে গাড়ি পার্কিং নিয়ে বাকবিতণ্ডা। বুধবার (১১ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরপরই চৌহাট্টা এলাকায় সিভিল সার্জন অফিসের সামনে রাস্তায় গাড়ি রেখে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তারা প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখলে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বললে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। পরে মেয়রের বিরুদ্ধে নানা স্লোগান দেন শ্রমিকরা।
চালকরা জানান, সকাল ১১টার দিকে হঠাৎ করেই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কয়েকজন লোক নিয়ে এসে স্ট্যান্ডে থাকা গাড়িগুলো ভাঙচুর শুরু করেন এবং সাহেল নামের এক শ্রমিককে মারধর করেন। পরে শ্রমিকরা প্রতিহত করতে এগিয়ে এলে তিনি চলে যান।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের উপর গাড়ি পার্কিং করা অবস্থায় মেয়র আরিফুল হক এসে গাড়ি সরিয়ে নেয়ার কথা বলেন। এসময় গারি রাখা না রাখা নিয়ে মেয়রের সাথে বাকবিতণ্ডায় জড়ান শ্রমিকরা। এক পর্যায় মেয়র উত্তেজিত হয়ে এক শ্রমিককে ধাক্কা দিলে গন্ডগুল শুরু হয়। পরে শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ এসে অবরোধ সরায়।
কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন, গারি ভাংচুর না, রাস্তা পরিষ্কার নিয়ে চৌহাট্টায় মেয়রের সাথে গাড়ি শ্রমিকদের ঝামেলা হয়েছে। এসময় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এটা যেহেতু ব্যস্ততম একটি সড়ক তাই এখানে গাড়ি পার্কিং করার কোন সুযোগ নেই বলেও জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে এ ব্যাপারে জানতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মেয়র আরিফুল চৌধুরীর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd