সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে জেসিবি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ,৮নং তোয়াক্কল ইউনিয়ন চেয়ারম্যান খালেদ আহমদ,প্রধান শিক্ষক আব্দুল মনিম ,সিলেটের ক্রীড়া সংগটক আমিরুল ইসলাম সাহেদ, গোয়াইনঘাট ক্রীড়া সংস্থা যুগ্ন সম্পাদক কামরুল হাসান ,হেলাল উদ্দিন ,জেসিডি সভাপতি দেলুয়ার হোসেন। অনুষ্টান সঞ্চালনা করেন জেসিবি সেক্রেটারী আব্বাস উদ্দিন।
প্রথমে ব্যাট করে দোয়েল স্পোর্টিং ক্লাব নির্ধারিত ২০ ওভার ১৬২ রান করে, জবাবে সালুটিকর ক্রিকেট একাদশ ১৩ ওভারে ৪উইকেটে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd