সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর জিন্দাবাজারে ফুটপাতের ব্যবসায়ীদের ছুরিকাঘাতে গোয়াইনঘাট সরকারি কলেজের বিএ (অনার্স) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম মুন্না হত্যার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকাল ২ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট শহরস্থ গোয়াইনঘাটের বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাজী ইলিয়াস গলির মুখে ফুটপাতের ব্যবসায়ীদের ছুরিকাঘাতে নিহত হন মুন্না। এঘটনায় শুক্রবার নিহতের পিতা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও আরও ৬/৭ জনকে অজ্ঞাত উল্লেখ করে সিলেট কোতোয়ালী থানায় মামলা করেছেন। মামলার ১ নম্বর আসামি হবিগঞ্জের মাধবপুর উপজেলার সিরাজুল হকের ছেলে দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মুন্না গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে ও গোয়াইনঘাট সরকারি কলেজের বিএ (অনার্স) ২য় বর্ষের শিক্ষার্থী। নগরীর চৌকিদেখি এলাকার বাসায় পরিবার নিয়ে থাকতেন মুন্না।
মানববন্ধনে বক্তারা আগামী ২৪ ঘন্টার ভেতরে কলেজছাত্র মুন্নার খুনিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। বিস্তারিত আসছে—-
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd