সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির নারাইনপুর মৌজার সরকারী গোপাটে অবস্থিত ছোট-বড় বিভিন্ন জাতের গাছ কেটে নেওয়া সহ গোপাট ভরাটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় স্থানীয় ছোটফৌদ গ্রামের বীরমুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরী বাদী হয়ে গাছ কেটে নেওয়ার সাথে জড়িত একই গ্রামের তবারক আলী চৌধুরী পুত্র ফজলুর রহমান চৌধুরী গংদের বিরুদ্ধে পতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার বরাবরে গত ২৩/২/২০২০ইং তারিখে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন সম্প্রতি নারাইনপুর মৌজার সরকারী গোপাটের জেএল নং-২৪০ খতিয়ান নং ০১ দাগ নং-১৪১, ১৩২ পরিমান ৪৫ শতক জমির উপরে অবস্থিত লক্ষাধিক টাকা মূল্যের বেশ কয়েকটি রেন্টি, বেলজিয়াম ও জারুল গাছ কেটে নেয় ফজলুর রহমান চৌধুরী গংরা। এবং তারা সরকারী গোপাট ভরাট করে জমির অংশ দখল করে নিয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তার মাধ্যমে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন ও কেটে নেওয়া সরকারী গাছ উদ্ধার ও গোপাট দখল মুক্ত করার দাবী জানিয়েছেন অভিযোগের বাদী মুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরী সহ স্থানীয় এলাকাবাসী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd