সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকি গ্রামে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধু আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে লাকি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলার শীকার গৃহবধু তোয়াকুলের লাকি গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার স্ত্রী আমিরুন নেছা। আহত নারীকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
জানা গেছেو গত বৃহস্পতিবার সকালে ওই নারীর স্বামী সেলিম আহমদের সাথে একই এলাকার মুতলিবের ছেলে ফারুক আহমদের লোকজন পূর্ব বিরোধের জের ধরে হামলা চালায়। হামলার এক পর্যায়ে সেলিমকে তারা মেরে রক্তাত্ব করে। পরে সেলিমের চিৎকার শুনে স্ত্রী আমিরুন নেছা স্বামীকে বাচাতে এগিয়ে যান। ফারুক আহমদের লোকজন আমিরুন নেছার উপর হামলা চালিয়ে তাকেও গুরুতর আহত করে।পরে তার স্বামীকে মেরে রক্তাত্ব অবস্তায় পুলিশের হাতে তোলে দেন ওই সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের ভয়ে আমিরুন নেছাকে নিয়ে চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হতে পারেননি সেলিমের পিতা। এমতা অবস্তায় আমিরুনের শারীরিক অবস্তা খারাপ দেখায় স্থানীয় লোকজনের সহযোগীতায় ওই নারীকে চিকিৎসার জন্য ওসমানীতে নিয়ে যান সেলিমের পিতা।
সেলিমের পিতা নইমুল্লাহ জানানو এরা এলাকার প্রভাবশালী তাদের কাছে জিম্মি আমাদের পরিবার। ফারুক আহমদের লোকজনের সাথে পূর্বে একটি বিরোধ ছিলো। এই বিরোধকে কেন্দ্র করে সেলিমের উপর বার বার হামলার চেষ্টা করে তারা। পরে স্থানী এলাকার লোকজন বিষয়টি নিয়ে একটি শালিস বৈঠকে বসেন। শালিস চলাকালীন ফারুক আহমদসহ তার লোকজন সব কিছু মেনে নেয়। এরপর সেলিমের উপর হামলা করে। সেলিমকে উদ্ধার করতে এগিয়ে যান তার স্ত্রী আমিরুন নেছা। তারা ওই নারীকেও মেরে আহত করে।
এ বিষয়ে তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদের সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলে তিনি ব্যস্থতা দেখিয়ে কলটি কেটে দেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd