সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের বিছনাকান্দিতে শুক্রবার দিবাগত গভীর রাত ৩টায় বজ্রপাতে দুই রাখালের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই রাখাল আহত হয়েছেন। পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন-উপজেলার রস্তুমপুর ইউনিনের কুনকিরি গ্রামের মৃত আব্দুল করীমের পুত্র নুরমিয়া (৫০) ও একই উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল গ্রামের মৃত ইস্্রাইল মিয়ার পুত্র শরীফ উদ্দিন ওরফে ময়না মিয়া (২৮)। আহতরা হলেন একই উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল গ্রামের আব্দুল আলীর পুত্র আমির উদ্দিন (২৫) ও আব্দুল গফুরের পুত্র জামাল উদ্দিন।
স্থানীয় সূত্র জানায়, গরু চরানোর সময় রাত ৩টায় স্থানীয় আনফরের ভাঙ্গা নামক স্থানে হঠাৎ বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে। বজ্রপাতে নুর মিয়া ও ময়না মিয়া ঘটনাস্থলে মারা যান। শরীফ উদ্দিন ও আমির উদ্দিন গুরুতর আহত হলে আশপাশের লোকজন এসে তাদেরকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই জুনেল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটির সুরতহাল রির্পোট তৈরী করেন।
রস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাবিুদ্দিন শিহাব জানান, এ বজ্রপাতের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হতাহতরা গরু রাখাল ছিলেন বলে জানান ওসি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd