সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মান্নান এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মনসুর উদ্দিন হাওয়লাদার বলেন, আউয়ালের বিরুদ্ধে জেলার নাজিরপুর থানার সামনে ও উপজেলা সদরের ভূমি অফিসের পেছনের সরকারি জমি দখল করার অভিযোগ রয়েছে।
এই অভিযোগে গত ৩০ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক পরিচালক মো. আলী আকবর আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা করেন। এর একটিতে আউয়ালের স্ত্রী ও জেলা মহিলা লীগ সভাপতি লায়লা পারভীনও আসামি করা হয়।
এসব মামলায় তারা গত ৭ জানুয়ারি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পান। আজ নিম্ন আদালত তাদের জামিন বর্ধিত না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd